বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে আহত ১১ এলাকায় আতঙ্ক

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে আহত ১১, এলাকায় আতঙ্ক

বাগাতিপাড়ায় শেয়ালের কামড়ে আহত ১১, এলাকায় আতঙ্ক

নাটোরের বাগাতিপাড়ায় লোকালয়ে শেয়ালের আক্রমণে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একের পর এক শেয়ালের কামড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।